Banner728x90

Breaking News

ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত‍্যার বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত


জেবলু তনচংগ‍্যা, রাঙ্গামাটি: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশের আয়োজন করে রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম বিকৃতকারীদের স্বরুপ উন্মোচন করায় উগ্রবাদীরা আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে নৃশংসভাবে হত্যা করেছিল। ফারুকী হত্যার দশ বছর পার হয়ে গেলেও চিহ্নিত অপরাধীদের বিচার আজো হয়নি। দ্রুত ফারুকী হত্যার বিচার দাবি করেন বক্তারা।
জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী।

No comments