Banner728x90

Breaking News

শেষ হলো নানিয়ারচর উপজেলার রাধামন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


জেবলু তনচংগ‍্যা,রাঙ্গামাটি প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার শনখোলা পাড়া যুব পুতপুত্যা ক্লাব কর্তৃক আয়োজিত রাধামন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

(১৯ আগস্ট) শনিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে পাতাছড়ি নবজাগরণ ক্লাব কে (২-১) গোলে হারিয়ে বিজয় হয় ডানে সাবেক্ষং কিংস ইলেভেন ক্লাবের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের জোন কমান্ডার বিএ-৭০৭৮ লেফটেন্যান্ট কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন,(পিএসসি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা কাজ করে যাবে। নির্ভীঘ্নে এবং সুষ্ঠুভাবে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় সেনাবাহিনী কর্তৃক সামগ্রিকভাবে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে। এসময়ে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

No comments